ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৭, ১৮ ডিসেম্বর ২০২০

শ্রীমঙ্গলে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ১

সংগৃহীত

সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৫ টার সময় শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি, আহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন  ইনচার্জ আজিজুল হক রাজন জানান, আমাদের কর্মীরা খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক বলেন,  শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের সখিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিলো। হঠাৎ পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়