মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩১, ১৮ ডিসেম্বর ২০২০
দুই বিয়ের খেসারত দিলেন জীবন দিয়ে
ফাইল ছবি
মৌলভীবাজারে দুই বিয়েকে কেন্দ্র করে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার পুদিনাপুরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হাফিজ উদ্দিন (৩৩)। তিনি উপজেলার কনকপুর ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই ২য় বিয়ে করেন। প্রথম পক্ষের তার ১০ এবং ৬ বছরের দুটি ছেলে রয়েছে।
দ্বিতীয় বিয়ে করার পর প্রথম বউ তার বাবার বাড়িতে চলে যান এবং দ্বিতীয় পক্ষের বউকেও একই উপজেলার আথানগিরি গ্রামে তার বাবার বাড়িতেই রাখেন।
হাফিজ উদ্দিন নিজ বাড়িতে থাকতেন এবং দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ রাখতেন। মাঝে মাঝে যাওয়া আসা করতেন তবে প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ ছিল এবং একই এলাকায় বসবাস করায় দুই পরিবারের মধ্যে এ নিয়ে ঝামেলা চলছিল।
সম্প্রতি তার বিদেশ যাওয়ার কথা ছিল তাই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার খবর প্রথম পক্ষের স্ত্রীর স্বজনরা জানতে পারলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে মারামারি পর্যায়ে পৌঁছে। এক পর্যায়ে হাফিজ উদ্দিনের বাবা, ভাই এবং প্রথম স্ত্রীর মামা, মামাতো ভাই, ফুফাত ভাই এবং নিহত হাফিজ উদ্দিন গুরুতর আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পথে হাফিজ উদ্দিন মারা যান। এই ঘটনায় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ জানিয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, লাশের ময়না তদন্ত হবে এবং এই ঘটনায় মামলা দায়ের হবে।
প্রাথমিক ভাবে দুইটি বিয়েকে কেন্দ্র করে প্রথম পক্ষের স্ত্রীর লোকজন হত্যা করেছে বলে মনে হচ্ছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























