ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪৫, ১৮ ডিসেম্বর ২০২০

পৌরসভা নির্বাচন-২০২০

কুলাউড়ায় কামাল ও কমলগঞ্জে হোসেন বিএনপির প্রার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় কামাল উদ্দিন আহমেদ ও কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সিলেটে বিভাগের রয়েছে ৭টি পৌরসভা। এই ৭টিসহ ৫৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

উল্লেখ্য, এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। প্রথম ধাপে ২৫ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর চতুর্থ ধাপের তফসিল এখনো ঘোষণা হয়নি। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়