কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৮ ডিসেম্বর ২০২০
কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা
‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার(১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।
এ সময় বক্তারা বিদেশে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়






















