মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২৬, ১৯ ডিসেম্বর ২০২০
পৌর নির্বাচন
কুলাউড়ায় আওয়ামী লীগের প্রার্থী সিপার, কমলগঞ্জে জুয়েল
অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ (বাঁয়ে) ও জুয়েল আহমদ
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়র পয়েছেন অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ। এছাড়া কমলগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র জুয়েল আহমদ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া অধ্যাপক শিপার উদ্দীন আহমদ স্থানীয় ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। এছাড়া তিনি সাপ্তাহিক ‘কুলাউড়ার সংলাপ’-এরর সম্পাদক। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
এছাড়াও আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বিগত পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শফিউল আলম ইউনুছ এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম শফি।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র জুয়েল আহমদ কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক।
জুয়েল আহমদ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহবায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া।
শুক্রবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকার জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। রাত ৯টায় নৌকার সমর্থনে জুয়েল সমর্থকরা মিছিল বের করেন।
এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারী।
আইনিউজ/ওমর ফারুক নাঈম/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























