মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১৮, ১৯ ডিসেম্বর ২০২০
শিশু-কিশোর সাহিত্য পত্রিকা শৈশব-এর ৫৯ তম সংখ্যার মোড়ক উন্মোচন
‘ডাক্তার হওয়া অনেকখানি সহজ, কিন্তু লালন হওয়া কঠিন’
শিশু-কিশোর সাহিত্য পত্রিকা শৈশব-এর ৫৯ তম সংখ্যার মোড়ক উন্মোচন
‘অক্সফোর্ডের একজন শিক্ষক হওয়া সহজ, একজন ডাক্তার হওয়া অনেকখানি সহজ কিন্তু একজন লালন হওয়া অনেক কঠিন। একজন রবীন্দ্রনাথ হওয়া অনেক কঠিন। সমস্ত বিভেদ ভুলে শিশুদের শিক্ষার পথ মসৃণ করে দিতে হবে।’
শুক্রবার শিশু-কিশোর সাহিত্য পত্রিকা শৈশব-এর ৫৯ তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেছেন লোক-গবেষক ও চারণ লেখক আহমদ সিরাজ।
আহমদ সিরাজ বলেন, শিশুদের মননে আলাদা একটি জগৎ রয়েছে যা অত্যন্ত নিষ্কলুষ। অথচ আজকের সমাজ বাস্তবতায় অভিভাবকগণ শিশুদেরকে সৎ উপদেশ দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে কবি-সাহিত্যিক-লেখক-সাংবাদিকসহ নানা পেশার সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈশব পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মায়া ওয়াহেদ। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চারণ লেখক আহমদ সিরাজ ও সাংবাদিক রুহুল আমীন।
অনুষ্ঠানে শৈশব পত্রিকার সম্পাদক মায়া ওয়াহেদ বলেন, আমরা এ সংখ্যায় অতশ্রী রানী শেমকে নিয়ে প্রচ্ছদ করেছি। সে একটি সম্ভাবনাময় শিশু। আসলে শৈশব একটি প্লাটফর্ম। এখানে শিশুরা লেখতে পারে, পড়তে পারে এমনকি শুনতেও পারে। শিশুদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সাহিত্য সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
সভায় সাংবাদিক রুহুল আমীন বলেন, আমাদের দেশের শিশুদের মানুষ হওয়ার পথ এখনও তৈরি হয়নি। পিতামাতা বা অভিভাবকের ইচ্ছায় শিশুকে অগ্রসর হতে হয়। এতে জীবনের পথে অনেকেই থমকে যায়। লক্ষ্যে পৌঁছোতে পারে না। কিন্তু ইউরোপে শিশুর মেধা মননকে প্রাধান্য দেওয়া হয় এবং তাকে সেদিকেই এগিয়ে দেওয়া হয়। ফলে তারা ফলপ্রসূ হয়। আর আমার পারি না। আামদের এইসব প্রচলিত ধ্যান ধারণা বদলাতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পিটিআইয়ের ইনস্ট্রাক্টর আছমা বেগম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি, শ্বাশতী দাশ, শাহীন চৌধুরী, আফজাল হোসেন, জয়নাল আবদীন শিবু, দুলাল ভট্টাচার্য,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, কবি জাহাঙ্গীর জয়েস, শিশু সংগঠন চাঁদের হাটের কর্ণধার মান্নান আহমেদ, কলাম লেখক খছরু চৌধুরী, অন্নপূর্ণা গুপ্ত, অসিত কুমার দাশ,অতশ্রী রানী শেম প্রমুখ।
সভায় অন্যান্য বক্তারা লেখালেখির মাধ্যমে একটি মানিবিক সমাজ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























