ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৩০, ১৯ ডিসেম্বর ২০২০

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ৮.১ ডিগ্রিতে

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এখন শীতের তীব্রতা বিরাজ করছে। শনিবার এই উপজেলার তাপমাত্রা ৮.১ ডিগ্রিতে নেমে এসেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  যা শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, শনিবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। সেসঙ্গে শ্রীমঙ্গলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে জানান তিনি। 

উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি। এটিই অদ্যাবধি রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়