ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

প্রকাশিত: ২০:১৬, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ০১:০৫, ২০ ডিসেম্বর ২০২০

পৌর নির্বাচন

বড়লেখায় একযোগে জরিমানা গুনলেন ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থী

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বড়লেখায় একযোগে জরিমানা গুনলেন ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থী। তাদের ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল ও বিদ্যুতের খুটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও থানার এসআই নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়