ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

রণজিৎ জনি, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৪৬, ১৯ ডিসেম্বর ২০২০

কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অবদান রাখায় গুণী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায়  হাফেজ মাওলানা জামিল আহমদ আনসারি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান।

সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ ও মানুষে মানুষের কল্যাণে বিভিন্নভাবে অবদান রাখায় ৩৮ জন গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

ছবি: আইনিউইজ

সংবর্ধিত ব্যক্তিরা হলেন- রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজানান খান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান, কামারচাক ইউপি সদস্য জিয়াউর রহমান, মাওলানা জামিল আহমদ আনসারি, কামারচাক ইউনিয়ন আ-লীগের সাবেক সভাপতি মোঃ আং মনাফ, কামারচাক ইউপি সদস্য আং খালিক, হাজী শহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু রশময় দাশ, সাবেক শিক্ষক হাজী শহিদুর রহমান, হাজী আব্দুল খালিক (পঞ্চপুর), সাবেক ইউপি সদস্য তছলিম উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক মোঃ সাজিদ উল্লাহ, মোঃ আব্দুল বাসিত, মোঃ মন্তাজ আলী, বাবু রনজিৎ দাশ, সামছুননাহার বেগম, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াছমিন সিদ্দিকী, মোছা. খুদেজা খাতুন, সমাজসেবক আব্দুর রউফ, আব্দুর রশিদ, মোঃ শফিক মিয়া, মোঃ ইন্তাজ উল্লাহ, ডাক্তার মোঃ আলতাফ হোসেন, মোঃ আবরুছ মিয়া, লন্ডন প্রবাসী মোঃ আজাদ মিয়া, ইমাম মাওলানা তৈয়বুর রহমান, সমাজসেবক ক্বারী আব্দুল হক, ইমাম ও খতিব মাওলানা শরফ উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা শরিফুর রহমান, মাওলানা হাফেজ ওয়াজিদ উল্যাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা হাফিজ লাল মিয়া, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাফেজ আব্দুর রহমান, মাওলানা হাফেজ আহমেদ হাসান, সমাজসেবক মোঃ কামরুল ইসলাস দুলাল।

ছবি: আইনিউজ

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যবস্থাপন পরিচালক মোঃ জিল্লুর রহমান, টেংরা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান, কামারচাক ইউপি সদস্য জিয়াউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা ও কামারচাক ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অলিলা গ্রুপের ব্যবস্থাপন পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, এলাকার মানুষের সহযোগিতা পেলে কামারচাক ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা হবে। রাস্তা, মসজিদ, মন্দির, ব্রিজসহ সর্বস্তরের উন্নয়নে দাতা হিসেবে ভুমিকা রাখবে অলিলা গ্রুপ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়