ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫২, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:৫৪, ২০ ডিসেম্বর ২০২০

ছেলের জন্মদিনে দশ দরিদ্র পরিবারে রিকশা দান

রিক্সা হস্থান্তর অনুষ্ঠান

রিক্সা হস্থান্তর অনুষ্ঠান

ছেলের জন্মদিন উপলক্ষে দশ দরিদ্র পরিবারকে রিকশা দিলেন এক লন্ডন প্রবাসী। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দশ পরিবারের কাছে রিকশা হস্তান্তর করে খোলাফায়ে রাশেদীন ইসলামিক সমাজকল্যাণ সংস্থা (আশিয়া)।

জানা যায়, লন্ডন প্রবাসী ইনাম মিয়ার দ্বিতীয় ছেলে সাব্বির-এর জন্মদিন ছিল ১৯ ডিসেম্বর। ছেলের জন্মদিনে দশটি পরিবারকে সহযোগীতার ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নেন।

দশটি পরিবারের মাঝে কোরআন মজিদ, রিকশা ও খাদ্যসামগ্রী দেয়া হয়। ইনাম মিয়া খোলাফায়ে রাশেদীন ইসলামিক সমাজকল্যাণ সংস্থার (আশিয়া) প্রতিষ্ঠাতা সভাপতি।  

মো. মোশাহিদ আহমদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মডেল থানার ওসি ইয়াসিনুল হক, জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, মডেল থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মুবিন তুহিন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য ওয়াহিদ আহমদ, কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান সুহেল।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়