মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:০৩, ২০ ডিসেম্বর ২০২০
গ্রামীণ খেলাধুলার মধ্যে দিয়ে শেষ হলো বিজয় উৎসব
তৈলাক্ত কলাগাছে বেয়ে উঠা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওয়ে দেড় দশকের বেশি সময় ধরে উদযাপন করা হচ্ছে বিজয় উৎসব। বিজয় উৎসবে গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিলো মুখ্য। মুক্তিযুদ্ধের ইতিহাস ও লোকজ সংস্কৃতির মেলবন্ধনে শেষ হলো এ উৎসব।
১৮ ও ১৯ ডিসেম্বর দুদিনের বিজয় উৎসব ও গ্রামীণ খেলাধুলায় এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষের ব্যাপক উপস্থিতি ছিলো। করোনা মহামারীর ফলে তিন দিনের উৎসব দুদিনে শেষ করা হয়। দুদিনের উৎসবে প্রশাসনের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।
উৎসবে প্রধান আকর্ষণ ছিলো গ্রামীণ খেলাধুলা - কাবাডি, গোল্লাছুট, হাড়িভাঙ্গা, রশি টানাটানি, বালিশখেলা, তৈলাক্ত কলাগাছে বেয়ে উঠা, মিউজিক চেয়ার, দৌড়, লং জাম্প, হাই জাম্প, চিত্রাঙ্কন, সাইকেল দৌড় এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ও সিনেমা দেখানো হয়।
১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে এক যুগেরও বেশি সময় ধরে এ উৎসব হচ্ছে।
এবছর ১৭তম উৎসব, প্রতিবারের মতো এ বছরও ১৮ ও ১৯ ডিসেম্বর বালিগাঁও শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার বিজয় উৎসবের আয়োজন করেছে। প্রতিবার বৃহৎ পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবার পরিসর ছোট করা হয়েছে, বাইরের শিল্পীদের পরিবর্তে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এবং প্রতিবছর গ্রামীণ মেলার আয়োজন করা হলেও এ বছর করোনার কারণে মেলা বন্ধ রাখা হয়েছে।
বিজয় উৎসবের আয়োজক আব্দুল হান্নান জানান মুক্তিযুদ্ধে একজন শহীদের নামে এলাকায় একটি পাঠাগার রয়েছে। সেই "শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার" কর্তৃক আয়োজিত বিজয় উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামির বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে এটাই আমাদের উদ্দেশ্য ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























