ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৩, ২০ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১টায় আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি লেখক ও গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. সুলতানা জেসমিন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য র‌্যাব -৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দীন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা মো. সালাহ উদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া ও আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা।

ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে স্কুলের শিক্ষকবৃন্দ অতিথিদের বরণ করে নেওয়া হয়। এর পর অধ্যক্ষ স্বাগত বক্তব্যে স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের যাত্রা ও ফলাফল উপস্থাপন করেন।

স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বক্তব্যের পর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়