শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:১২, ২০ ডিসেম্বর ২০২০
শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কারিতাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সক্ষমতা বিষয়ক সেমিনার।
বাংলাদেশের প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজ কল্যাণ শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়ন অভিগম্যতার সক্ষমতা প্রকল্প (এসডিডিবি) এর আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল কারিতাস কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক, মাদক ব্যবহারকারী এবং সাধারণ জনগণের মধ্যে বন্ধন তৈরি ও একীভূত উন্নয়নের জন্য উদ্বুদ্বকরণ বিষয়ক এই মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী।
আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলার যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফতার, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এসএ হামিদ, আইডিইএ এর প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ন্যাজারীন মিশন শ্রীমঙ্গল শাখার রেভারেন্ট তরুন বারিকদার, কারিতাস সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মখলেছুর রহমানসহ আরো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এ প্রকল্পের উদ্দেশ্য লক্ষিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা এবং যোগ্যতাভিত্তিক মানবসম্পদ উন্নয়ন ঘটানো। অধিকার আদায়ের জন্য দর কষাকষি, মধ্যস্থতা, প্রবেশগম্যতার মাধ্যমে নির্বাচিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























