ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ২০ ডিসেম্বর ২০২০

পৌর নির্বাচন ২০২০

কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের বিদ্রোহীসহ ৪ মেয়র প্রার্থী

মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা

মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদপ্রার্থীসহ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বলেন, মেয়র ও কাউন্সিলর পদে যারা মনোনয়ন ক্রয় করেছিলেন তাদের মধ্যে মেয়র পদে এবং কাউন্সিলর ৩৪ জনের মধ্যে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা তৈরী না করেন সেজন্য মনোনয়ন জমা দানকারীদের সচেতন করে দেওয়া হয়ে হয়েছে। আগামী ২২ ডিসেম্বর মনোনয়ন জমাদানকারী প্রার্থীতা যাচাই বাছাই করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়