মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:০৫, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:০৫, ২০ ডিসেম্বর ২০২০
আলোক প্রজ্জ্বলনে মৌলভীবাজারে ২০ ডিসেম্বরের শহীদদের স্মরণ
২০ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিসেনারা যখন বিজয় উল্লাস করছিলেন ঠিক তখনই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনকভাবে মাইন বিস্ফোরণে শহীদ হন অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। আহত হন অনেকে। তাঁদের স্মরণে মৌলভীবাজারে প্রতিবছর পালিত হয়ে আসছে স্থানীয় শহীদ দিবস।
আজ রোববার সন্ধ্যায় আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে ২০ ডিসেম্বর নিহত শহীদদের স্মরণ করলো মৌলভীবাজারবাসী।
আজ বিকেলে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।
স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, গিয়াস উদ্দিন, এসএম মুজিব, সজল কুমার চক্রবর্তী, আনছার আলী প্রমুখ।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এইচকে
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























