ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২০ ডিসেম্বর ২০২০

বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড

কারাদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

কারাদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজারের বড়লেখায় বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসক্ত ছেলে হাসান আহমদ (২৬)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হাসান আহমদ প্রায় প্রতিদিন মাদক সেবন করে তার বাবা-মাকে মারধর করেন। রোববার সকালে হাসান আবারও বাবা-মাকে মারধর করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে জানানো হয়। খবরে পেয়ে ইউএনও সেখানে ছুটে যান।  এসময় অভিযুক্ত হাসান নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, বাবা-মাকে মারধর ও মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়