মৌলভীবাজার প্রতিনিধি
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) মৌলভীবাজারের কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা।
রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসান, মার্কেটিং অফিসার দুলাল রায়, কারিগরী প্রযোজক হিমাদ্রি রায় শুভ্র, হিসাবরক্ষক রুমানা আক্তারসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজক বৃন্দ।
সভায় স্যার ফজলে হাসান আবেদের জীবনী পাঠ করেন রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক সুতপা পাল, কবিতা পাঠ করেন অনুষ্ঠান প্রযোজক আল-আমীন। এছাড়াও স্যার ফজলে হাসান আবেদের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রযোজকবৃন্দরা।
সভায় স্যার ফজলে হাসান আবেদ এর স্মরণে ভিডিও চিত্র প্রদর্শিত হয়। সভা শেষে স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























