মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:৪০, ২১ ডিসেম্বর ২০২০
ওয়াজ মাহফিলসহ জনবহুল অনুষ্ঠানে প্রশাসনিক নিষেধাজ্ঞা
করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ মোকাবেলা করতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন সরকার। ওয়াজ মাহফিল সহ সবধরনের জনবহুল অনুষ্ঠান করতে নিরুৎসাহিত করার পরেও কিছু কিছু বিচ্ছিন্ন অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কীর্তন, মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান কনভেনশন, অনলাইন ইনোভেশন ইত্যাদি। তার মধ্যে কিছু কিছু অনুষ্ঠানে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চললেও অধিকাংশ ক্ষেত্রে কেন স্বাস্থ্যবিধি মানা হয় না।
যেসকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হয় না, সেসকল অনুষ্ঠান করা হয় নিয়মিত। আর যারা স্বাস্থ্যবিধি মেনে করতে চায় তারা ধরা পরে নিয়মের বেড়াজালে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের এধরণের অনুষ্ঠানের অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
তাঁর লিখিত নির্দেশনায় বলা হয় "বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে ওয়াজ মাহফিল, কীর্তন, মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইদানিং মৌলভীবাজার জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে বিভিন্ন কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টার, হোটেল ও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে অনলাইন ইনোভেশন নামে মেলার আয়োজন এর মাধ্যমে জনসমাগম ঘটানোর সংবাদ পাওয়া যাচ্ছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এজাতীয় মেলার আয়োজন সমীচীন নয়।
এমতাবস্থায় কোভিড-১৯ এর দ্বিতীয় ডেউ মোকাবেলায় জেলার কোথাও কোনো ওয়াজ মাহফিল, কীর্তন, মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না দেওয়া ও নজরদারি অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো"।
নির্দেশনা বাস্তবায়নের অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়। গত ১৭ ডিসেম্বর মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর স্বাক্ষরিত এই নির্দেশনা প্রদান করা হলেও কিছু কিছু জায়গায় জনসমাগম ঘটানোর বিভিন্ন অনুষ্ঠান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেও কিছু ক্ষেত্রে লোকসমাগম ঘটানো হচ্ছে। গত ১৯ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়ায় বিশাল আকারের জনসমাগম ঘটিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার ছবি ও ভিডিও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ২০ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মৌলভীবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশীদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা মূলক ব্যানার-ফেস্টুন লিফলেট বিলবোর্ড ইত্যাদি নিজ উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ জানান। এর আগে কুলাউড়া পৌরসভা সাধারণ নির্বাচনের জন্য এধরণের নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু মিটিং বা মিছিল সম্পর্কে কোন করোনাকালীন নতুন নির্দেশনা দেওয়ার তথ্য পাওয়া যায় নি।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























