বড়লেখা প্রতিনিধি
ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযান
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ বুধবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়েছে।
অভিযানকালে নানা অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
আরও পড়ুন: কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয়, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণের দায়ে আল-আমিন মার্কেটের বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তান্নি মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানে অনিয়মের দায়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























