মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩০, ২৫ জানুয়ারি ২০২১
জনগণের প্রতিনিধি হতে চান সালেহ আহমেদ পাপ্পু
সালেহ আহমেদ পাপ্পু
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সালেহ আহমেদ পাপ্পু।
এলাকার উন্নয়নে গত কয়েকবছর ধরেই নিজেকে নিয়োজিত করেছেন মানুষের সেবায়। করোনাকালে অনেক গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা লাঘবে কাজ করেছেন। পশু-পাখিপ্রেমী হিসেবেও পরিচিতি আছে তার। করোনার সময়ে শহরের মোড়ে মোড়ে অভুক্ত অনেক কুকুরকে বাসায় রান্না করে খাইয়েছেন। এমন মানবিক উদ্যোগ দেখে তখন অনেকেই প্রশংসা করেছেন।
এই বিষয়ে এলাকার এক ভোটার বলেন করোনার লকডাউনে সারা শহর যখন স্থবির ছিল তখন পাপ্পু এলাকার অনেক মানুষকে সহায়তা করেছেন। বাসায় বাসায় খোঁজ নিয়েছেন, সাধ্য অনুযায়ী খাবার দিয়ে সহযোগিতা করেছেন। পাশাপাশি পথের কুকুরদের রান্না করে রাস্তায় খাইয়েছেন।
মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সালেহ আহমেদ পাপ্পু ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তিনি গতবারের নির্বাচনে ও অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: ছয়বারের কাউন্সিলর আবারও ভোটারদের দ্বারে দ্বারে
এলাকার অন্য একজন ভোটার নাভিদ হাসান বলেন ৪নং ওয়ার্ডের একজন ক্রীড়া সংগঠক হিসেবে তরুণদের কাছে সালেহ আহমেদ পাপ্পু পরিচিত মুখ। এইবার অনেকে নতুন ভোটার হয়েছেন। নতুন ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা বেশি। এলাকার নবীন-প্রবীণ অনেকেই আশা করছেন তরুণ সমাজসেবক হিসেবে ইতিমধ্যে ভোটারদের মন জয় করেছেন তিনি।
এই ওয়ার্ডের ভোটার জুয়েল নজরুল আইনিউজকে বলেন পাপ্পু ভাইকে বিপদে-আপদে, সুখে-দুঃখে, সকাল-সন্ধ্যা-রাতে ডাকলে পাশে পাওয়া যায়। আমরা এবার তাকেই ভোট দিতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে সালেহ আহমদ পাপ্পু আইনিউজকে জানান, আমি গত কয়েকবছর ধরেই জনগণের কল্যাণে তাদের সাথে কাজ করে যাচ্ছি। করোনার দুঃসময়ে জনগণের পাশে ছিলাম। অসুস্থ ব্যক্তির পাশে থেকেছি, মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকার প্রত্যয় নিয়ে আছি।
তিনি আরও বলেন, গরীব দুঃখীদের সেবায় আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু করার সারাজীবন করে যাব বলেই আমি জনগণের প্রতিনিধি হতে চাই। আশা করি এই নির্বাচনে এলাকার ভোটারদের বিপুল সমর্থন পাব। গত নির্বাচনে বিজয়ী হই নাই, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি মানুষের পাশে থেকে কাজ করে গেছি এবং এইভাবেই সবার দোয়া-আশীর্বাদে কাজ করে যেতে চাই।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























