মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২৬, ২৫ জানুয়ারি ২০২১
ছয়বারের কাউন্সিলর আবারও ভোটারদের দ্বারে দ্বারে
মনবীর রায় মঞ্জু
ঘনিয়ে আসেছে মৌলভীবাজার পৌরসভার ভোটগ্রহণের দিন। এখন সারা শহর প্রার্থীদের প্রচারণার আমেজে সরগরম। পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছয় বারের কাউন্সিলর মনবীর রায় মঞ্জু। আবারও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বরাবরের মতো কাজ করে যেতে তিনি।
এ বিষয়ে মনবীর রায় মঞ্জু আইনিউজকে বলেন, মৌলভীবাজারের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও ন্যায় অধিকার আদায়ে এক সাথে, এক কণ্ঠে কথা বলে এসেছেন সবসময়। ২৮ বছর বয়সে প্রথম কাউন্সিলর পদে নির্বাচনে দাঁড়াই এবং বিজয়ী হই। গত কয়েকবছর পৌর মেয়র ফজলুল রহমানের সাথে একযোগে কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন: জনগণের প্রতিনিধি হতে চান সালেহ আহমেদ পাপ্পু
তিনি বলেন, সবসময় জনগণের সাথে নিজেকে সম্পৃক্ত থাকাকেই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এলাকার বিদ্যালয় রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করেছি। ৪নং ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রেখেছেন বলেও জানান তিনি। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে তিনি এইবার কাজ করবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন।
মনবীর রায় মঞ্জু বলেন, সুবিধাবঞ্চিত নারী-শিশুদের সহায়তা ও উন্নয়নে কাজ করে যাচ্ছি। এলাকায় হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই আমার কাছে। সব সময় সকল ধর্মের মানুষের বিপদে ছুটে যাই।
এবার মৌলভীবাজার পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার লক্ষ্যে প্রায় ৯৮কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। মৌলভীবাজার শহরের সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে, আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান মনবীর রায় মঞ্জু।
এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, মনবীর বাবু এলাকার মানুষের বিপদে-আপদে সর্বদা ছুটে যান। গরীব-দুঃখীদের মানুষের জন্য তিনি তার সাধ্যমত সাহায্য করেন। বিশেষ করে করোনা মহামারিতে তিনি এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে প্রতিনিয়ত ত্রাণ বিতরণ করেছেন।
তারা আরো জানান, শহরকে যানজট নিরসনে ও সৌন্দর্য ফেরাতে শহরের ফুটপাত দখল করে বসা ব্যাবসায়ীদের উচ্ছেদ অভিযানে কাজ করেছেন মনবীর রায় মঞ্জু। সবাই তাকে ভাল কাজের জন্য চিনেন। তাই এবারো আমরা তাকেই নির্বাচিত করতে চাই।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























