কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:২৪, ২৮ জানুয়ারি ২০২১
চটের বস্তায় শীত নিবারণ: সেই চা শ্রমিক পেলেন লেপ-তোষক
গহূরমনি রিকিয়াশন পেলেন শীতবস্ত্র
গরম কাপড় না থাকায় চটের বস্তায় শীত নিবারণ করছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা- বাগানের অসহায় নারী চা শ্রমিক গহূরমনি রিকিয়াশন। তার এই দুর্দশার চিত্র সম্প্রতি আইনিউজসহ জাতীয় কিছু পত্রিকায় প্রকাশিত হয়। খবরটি চোখে পড়লে প্রিয়াংকা সেনগুপ্তা নামে একজন সরকারি চাকুরীজীবী তার জন্য শীতবস্ত্র হিসেবে লেপ ও তোষক পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে নারী চা-শ্রমিক গহূরমনির বাড়ি পৌঁছে দেন দুই সাংবাদিক সালাহউদ্দিন ও রুহুল ইসলাম।
এ বিষয়ে প্রিয়াংকা সেনগুপ্তা আইনিউজকে বলেন, 'কিছুদিন আগে পত্রিকায় খবরটি জানতে পারি। মানবিক দিক বিবেচনা করে নিজের সাধ্যমতো ওই নারী চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছি। এরকম অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে আমাদের সাধ্যমতো দাঁড়ানো উচিত।’
সরেজমিনে দেখা যায়, চা-শ্রমিক গহূরমনি রিকিয়াশন ২ সন্তান ও স্বামী নিয়ে এক ছোট্ট মাটির ঘরে বসবাস করেন। তার ঘরে নেই বসার কোনো চেয়ার। এমনকি নেই ঘুমানোর কোনো খাটও। ঘরের ভিতরে মাটিতেই রাত্রিযাপন চলছে তাদের।
আরও পড়ুন: নেই গরম কাপড়, চটের বস্তায় চা শ্রমিকদের শীত নিবারণ
শীতবস্ত্র পাওয়ার পর গহূরমনি রিকিয়াশন জানান, গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা খুব বেশি বেড়ে যাওয়ায় অনেক কষ্টে জীবনযাপন করছেন তারা। এই শীতের মধ্যে প্রতিদিন ভোরে উঠে বাগানে কাজে যেতে হয় তাকে। দুই ছেলে-মেয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করলেও অর্থের অভাবে ঝরে পড়েছে। স্বামী অসুস্থ থাকায় ১২০ টাকা রোজে কাজ করে গহূরমনি নিজেই পুরো সংসার চালান।
শীতে কমলগঞ্জ উপজেলার চা-বাগানগুলোর চা শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। সামর্থ্য না থাকায় কিনতে পারছেন না গরম কাপড়। ফলে চটের বস্তা দিয়ে শীত নিবারণ করছেন অনেক দরিদ্র শ্রমিক। এমন পরিস্থিতিতে গহূরমনি রিকিয়াশনের পাশে এসে দাঁড়ালেন প্রিয়াংকা সেনগুপ্তা।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























