কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
কমলগঞ্জে প্রথম দিন করোনার টিকা নেবেন ১০০ জন
ফাইল ছবি
সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। এদিন উপজেলার ১০০ জনের শরীরে করোনা প্রতিরোধকারী টিকা প্রয়োগ করা হবে।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
কমলগঞ্জে করোনার টিকাদান কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে সভাপতি করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে করোনা টিকা প্রথম নেবেন সংসদ সদস্য নেছার আহমদ
জানা গেছে, কমলগঞ্জে করোনার টিকা পেতে এখন পর্যন্ত ৯০০ জন রেজিস্ট্রেশন করেছেন। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেখানকার টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া জানান, কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে নিবন্ধিত কমলগঞ্জের প্রথম ১০০ জনের তালিকা টিকাদান কমিটির কাছে পাঠানো হয়েছে। সে অনুযায়ী রোববার টিকা প্রয়োগ করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের নিয়ে স্থানীয়ভাবে গঠিত ৩টি স্বেচ্ছাসেবক দল টিকাদানে কাজ করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























