কমলগঞ্জ প্রতিনিধি
দুই শতাধিক ছাগলের মৃত্যু, পিপিআরের টিকাদান শুরু
পিপিআরের টিকা দেয়া হচ্ছে ছাগলকে
প্রাণঘাতী পিপিআর রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাচ্চাসহ দুই শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে প্রাণী সম্পদ বিভাগের একটি দল।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে পিপিআর রোগের সত্যতা পায় প্রাণী সম্পদ বিভাগের দলটি। ফলে সাথে সাথে সেখানে পিপিআরের টিকাদান শুরু করে তারা।
পিপিআর রোগে আক্রান্ত হয় ছাগলরা। এই রোগে প্রথমে ছাগলের আসে জ্বর। তারপর সর্দি হয়ে নাক দিয়ে পড়ে অবিরত পানি। সবশেষে পেট ফুলে ডায়রিয়া দেখা দিলে মৃত্যু হয় আক্রান্ত ছাগলটির। এটি একটি ছোঁয়াচে রোগ তাই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসায় রোগমুক্ত হয় ছাগল।
আরও পড়ুন: এক সপ্তাহে কমলগঞ্জে পিপিআর রোগে দুই শতাধিক ছাগলের মৃত্যু
মাধবপুর ইউনিয়নের চা বাগানসহ কয়েকটি গ্রামে এক সপ্তাহে এত ছাগলের মৃত্যুর কথা শুনে মঙ্গলবার দুপুরে সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল মনি সিংহ ও ভ্যাটেনারী সার্জন শিমুল কান্তি মজুমদারের নেতৃত্বে একটি দল আক্রান্ত এলাকা তদন্ত করেন।
তদন্তকালে জানা যায়, অধিকাংশ ছাগল মারা গেছে পিপিআর রোগে। আর বাকি ছাগল ঠাণ্ডায় শ্বাসকষ্টে ভোগে মারা গেছে। তবে ঠিক কি পরিমাণ ছাগল মারা গেছে তা আরও তদন্ত শেষে বলা যাবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হিদায়াত উল্যাহ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক পিপিআর ও ঠাণ্ডাজনিত রোগে ছাগলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণী সম্পদ বিভাগ এ এলাকায় পিপিআরের টিকা কার্যক্রম শুরু করেছে। উপজেলা প্রশাসন এ দিকে নজরদারি করছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























