ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২১

ভয় কেটে বেড়েছে আগ্রহ, টিকাকেন্দ্রে আগ্রহীদের ভিড়

সকাল থেকেই টিকা নিতে ভিড় জমান আগ্রহীরা

সকাল থেকেই টিকা নিতে ভিড় জমান আগ্রহীরা

সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও চলছে করোনার টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। শুরুর দিকে ভয় থাকলেও এখন তা কেটে গেছে। টিকাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন আগ্রহীরা।   

রোববার কর্মসূচির উদ্বোধনী দিনে টিকা নিয়েছিলেন মাত্র ২০ জন। তবে বুধবার চতুর্থ দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ জনে। অর্থাৎ এখন পর্যন্ত কমলগঞ্জ উপজেলার ৯৮৩ জনের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। 

বুধবার সরেজমিনে দেখা গেছে, যারা আগে নিবন্ধন করেননি তারা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জাতীয় পরিচয় পত্রের সাহায্য নিবন্ধন করে টিকা নিচ্ছেন। উপজেলার ৪০ বছর থেকে শুরু করে ৮০ বছর বয়সীদের উপস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল মুখরিত। 

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও কেউ কোনো অভিযোগও করেননি। কেননা সবার মনেই ছিল করোনার টিকা গ্রহণের আনন্দ।  

আরও পড়ুন: নেই পার্শ্বপ্রতিক্রিয়া, ৪র্থ দিনে টিকা নিলেন ৪ হাজার মানুষ

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, উদ্বোধনী দিনে মাত্র ২০জন টিকা নিয়েছিলেন। কিন্তু বুধবার সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রথমে মানুষের মাঝে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে একটা ভীতি ছিল। তবে এখন পর্যন্ত আমরা কারও কাছ থেকে এরকম খবর পাইনি। ফলে মানুষজনও বুঝতে পেরেছে এ টিকা নেওয়া প্রয়োজন।

টিকা গ্রহণকারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন,  ৭ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন মাত্র ২০ জন। পরবর্তীতে পর্যায়ক্রমে ৪২, ২৯১ ও বুধবার ৬৩০ জন। চার দিনে সব মিলিয়ে ৯৮৩ জন টিকা গ্রহণ করেছেন। সামনের দিনগুলিতে টিকা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়