মৌলভীবাজার প্রতিনিধি
পাঁচ ঘণ্টা পর সিলেটের সাথে রেল চলাচল স্বাভাবিক
সংগৃহীত
ট্রেনের বগি লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত তেলবাহী বগি উদ্ধারের পর সন্ধ্যা ৭ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ৫ ঘণ্টার চেষ্টায় আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আরও পড়ুন: 'ভূতে ধরা' সিলেট-আখাউড়া রুটে থামেনি ট্রেন দুর্ঘটনা
এ সময় সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত এবং কুলাউড়ায় সিলেটগামী পাহাড়িকা ট্রেন আটকা পড়ে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























