ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৭, ১ মার্চ ২০২১
আপডেট: ১৩:৪৯, ১ মার্চ ২০২১

করোনার টিকা নিলেন সাংসদ জোহরা আলাউদ্দিন

টিকা নিচ্ছেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন

টিকা নিচ্ছেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন

করোনাভাইরাসের টিকা নিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। সোমবার (১ মার্চ) মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে টিকা নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জোহরা আলাউদ্দিনের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী

এর আগে গত ১৬ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন সাংসদ জোহরা আলাউদ্দিন। সেসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। পরে ২৩ জানুয়ারি করোনামুক্ত হন।  

উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি শহরতলির বালিকান্দিতে। তিনি জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

মৌলভীবাজারে টিকা গ্রহীতার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়