নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৭, ১ এপ্রিল ২০২১
আন্দোলনে গেলেই সরকার পতনের অভিযোগ আনে: এম নাসের রহমান
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বর্তমান সরকারব্যবস্থার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আওয়ামীলীগ সরকার এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে পারেনা। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলেই সরকার পতনের অভিযোগ আনে,কারন এই সরকারই তো অবৈধ সরকার। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা ঈমানী দ্বায়িত্ব।
বুধবার (৩১ মার্চ) দূপুরে বাহারমর্দানের নিজ বাড়িতে অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ১৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন এম নাসের রহমান।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার জগদ্দল পাথরের মতো বিগত ১২বছর যাবত অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানকে মরনোত্তর বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত করা হবে।
এসময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের দলীয় কর্মসূচীতে সক্রিয় উপস্থিতিসহ আগামীতে প্রতিটি আন্দোলনে রাজপথে থাকারও কঠোর নির্দেশনা দেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম জাফর, আশরাফ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান বায়েছসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























