ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫৭, ১ এপ্রিল ২০২১

শ্রীমঙ্গলে মাস্ক পরিধান নিশ্চিতে প্রশাসনের অভিযান,২০ জনকে জরিমানা

মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৩১ মার্চ) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত  পৃথক দুইটি  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ২০ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৪ জনকে ১ হাজার ৯০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ৬ জনকে ৮০০ টাকা জরিমানা করেন।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন নয়ন কারকুন উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা  করেন।

আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন জরুরী সেবা ব্যতীত সন্ধ্যা ৭টার পর শ্রীমঙ্গল উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আইনিউজ/এস.এম/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়