কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:১০, ১ এপ্রিল ২০২১
কমলগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের শীর্ষে রয়েছে পর্যটন ও প্রবাসীদের জেলা মৌলভীবাজার। এ অবস্থায় কমলগঞ্জসহ জেলার সকল পর্যটন স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া সন্ধ্যা ৭ টার পর জেলার সবকটি উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি হোটেল রিসোর্টের ৫০ শতাংশ বুকিং বাতিল করতে হবে এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) এ সিদ্ধান্ত জানানো হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, যেহেতু মৌলভীবাজার জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। এখানকার পর্যটন স্পটগুলোতে লোকসমাগম বেশি হয়। যে কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত দুই সপ্তাহ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানান তিনি। এছাড়া সবধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবেনা। এতোদিন আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিলাম।
বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে জেলাব্যাপী আরও গতি বৃদ্ধি করা হবে। সেই সাথে বন্ধ থাকবে সব পর্যটন স্পট। মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে পরবর্তী ১৫ দিনের জন্য সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭ টার পর শপিংমল, হাটবাজারসহ সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ বিষয়ে মাইকিং করা হয়।
ইউএনও আশেকুল হক আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনানুযায়ী মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকল নির্দেশনা মেনে চলার জন্য উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























