ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫০, ১ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে আরও ১৬ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমী) এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনা শনাক্তে ৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে আরও ১৬ টি পজেটিভ এসেছে। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৫ জন এবং একজন শ্রীমঙ্গলের। রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ২ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ২৪ জন।

দেশে করোনাভাইরাসের আপডেট:

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ হাজার ৪৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও ৫৯ জন। যা গত নয় মাসের তুলনায় সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। দেশে একদিনে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

গত একদিনে আরও ২ হাজার ৫৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়