ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৩৭, ১০ জুলাই ২০২১

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কমিটি গঠন

আগামী দুই বছরের জন্য মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ১৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন মাতুক ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান নিজাম।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এ কমিটি গঠিত হয়। জেলার বিএনপি সভাপতি এম নাসের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সভাপতি হিসেবে নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ফখরুল ইসলাম। এছাড়াও অন্যান্য সহ-সভাপতিরা হলেন মো. মোস্তফা মিয়া, রানা খাঁন শাহিন, মোহিতুর রহমান হেলাল, আব্দুর রকিব খাঁন, এড. গবিন্দ মোহন পাল, মাহমুদুর রহমান ও আজমল আমিন তরফদার।

সাধারণ সম্পাদকের পদে মো. মিজানুর রহমান নিজাম ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ শামীম জাফর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরও আছেন সাবেক মেম্বার রুমান আহমদ রানু ও আশরাফ উদ্দিন আহমদ। একইসাথে সহ-সাধারণ সম্পাদকের পদে আছেন মো. ফখরুজ্জামান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাসুদুর রহমান।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শফিউর রহমান শফি ও সৈয়দ ফয়ছল আহমদ।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়