ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:১৫, ২ এপ্রিল ২০২১

মাস্ক না থাকলেই ব্যবস্থা: শ্রীমঙ্গলে পুলিশ সুপার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুলিশের ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল।

আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ অবিনাশ আচার্য্য, নারীনেত্রী ইপা বড়ুয়া, পৌর কাউন্সিলর এমএ সালাম, পরিবহন শ্রমিক নেতা শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, করোনা সংক্রমণে মৌলভীবাজার জেলা শীর্ষে রয়েছে। সংক্রমণ ঝুঁকি কমাতে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। সরকারের নির্দেশিত ১৮ বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে।

পুলিশ সুপার বলেন, মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে সবাই সচেতন না হলে করোনা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। তাই ঘর থেকে বের হওয়ার সময় বাধ্যতামূলক মাস্ক নিয়ে বের হতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অতিথিদের সাথে নিয়ে পথচারীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ, যানবাহনে নো মাস্ক নো সার্ভিস স্টিকার সাঁটানো এবং মাস্ক বিহীন পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন।

আইনিউজ/এস.এম/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়