ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৭, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৩১, ২ এপ্রিল ২০২১

শ্রীমঙ্গলে স্ত্রীর বুকে স্বামীর ছুরি

অভিযুক্ত আসামি মাসুম মিয়া

অভিযুক্ত আসামি মাসুম মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘটনায় স্বামী মাসুম মিয়া (২৪) আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্ত মাসুম মিয়া হবিগঞ্জ সদর থানার সুলতানসি গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার দিবাগত রাত সোয়া টার দিকে ঘটনা ঘটে। মৃত শাহীমা আক্তার (১৯) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে। এই দম্পতি ১০ দিন যাবত শহরের সুরভী আবাসিক এলাকার লন্ডন প্রবাসী কাওসার আহমেদ এর বাসায় ভাড়া থাকতেন।

নিহতের বড় বোন হালিমা আক্তার জানান, হবিগঞ্জ জেলার সদর থানার সুলতানসি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মাসুম মিয়ার (২৪) তার সাথে চার বছর আগে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের ছোট মেয়ে শাহীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুমের সাথে শাহীমার ঝগড়া হতো। শাহীমা আক্তার তার বড় বোন হালিমা আক্তারের সাথে হবিগঞ্জে বসবাস করতেন। বড় বোন একটি এনজিওতে চাকুরী করেন।

হালিমা আক্তাররের কাছে পাওয়া তথ্যমতে- মাসুম হবিগঞ্জ থাকাকালীন সময়ে শাহীমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে বছর আগে শাহীমাকে বিয়ে করে। গত শনিবার (২৭ মার্চ মাসুম) শাহীমাকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভিপাড়ায় বড় বোন হালিমার বাসায় বেড়াতে আসে। গত বুধবার (৩১ মার্চ) মাসুম কসাইর কাজে মিরপুরে যায়। পরদিন ভোরে মাসুম পুনরায় হালিমার বাসায় আসে। শুক্রবার রাতে শাহীমার সাথে মাসুমের কথাকাটি হয়। মাসুম রাতেই শাহীমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইলে শাহীমা তার বড় বোন হালিমা বলে রাতে না গিয়ে পরদিন ভোরে যাওয়ার জন্য। কিন্ত স্বামী মাসুম এপ্রিল রাতে শাহীমাকে কসাইর কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে শাহীমার বুকে হাতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহীমা নিহত হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, রাতেই খবর পেয়ে এএসআই সারোয়ার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখাএন সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এসময় অভিযুক্ত আসামী মাসুম মিয়া পালিয়ে যাওয়ার সময় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়