ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ২ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৪, ২ এপ্রিল ২০২১

গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে মৌলভীবাজার জেলা প্রশাসন

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত চাঁদনীঘাট ও রাজনগর-কুলাউড়া রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি, ১৮৬০ আইনের ২৬৯ ধারায় ৪টি মামলায় মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়।

একইসাথে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য গণপরিবহনগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়