মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:৩৫, ৩ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে
সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রেখে জরিমানা গুণলেন ব্যবসায়ীরা
সন্ধ্যা ৭ টার পর দোকানপাঠ বন্ধ নিশ্চিতে অভিযান
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজারে সন্ধ্যা ৭ টার মধ্যে সব দোকানপাঠ বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু এই নির্দেশনা অমান্য করে শহরের অনেকেই দোকান খোলা রেখেছেন। এ অভিযোগে অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি ও সন্ধ্যা ৭ টার পর দোকানপাঠ বন্ধ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৮ টি মামলায় মোট ১২ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়। এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
৭ টার পর দোকান খোলা রাখার দায়ে জরিমানা করছেন প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
দোকানপাঠ বন্ধ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) (মৌলভীবাজার সদর) সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম এবং অর্ণব মালাকার।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেছেন র্যাব-০৯ (শ্রীমঙ্গল) ও সদর থানা পুলিশ।
মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান
গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান
করোনার সংক্রমণ রোধে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী বহন করার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি এই নির্দেশনা নিশ্চিতে অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে পরিচালিত সেই অভিযানে ৪টি মামলায় মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়। সেই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
মৌলভীবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একজন কুলাউড়ার এবং অন্যজন শ্রীমঙ্গলের। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৭ জনে।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, করোনা শনাক্তে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৭ টি। তবে এদিন জেলায় কেউ মারা যান নি।
গত দুই মাসের ব্যবধানে দেশে আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে
দেশে করোনা পরিস্থিতির অবনতি
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে শুক্রবার একদিনেই দেশের সর্বোচ্চ ৬৮৩০ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যূর তালিকাও বড় হচ্ছে। ২৪ ঘণ্টায় ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়ে ৫০ জন মারা গেছেন। ফলে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে।
শনাক্তের তুলনায় দৈনিক সুস্থের সংখ্যা কম। গত একদিনে আরও ২ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



























