নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:০২, ৩ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে আরও ২ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমী) এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, করোনা শনাক্তে ১৭ টি নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে আরও ২ টি পজেটিভ এসেছে। এর মধ্যে কুলাউড়ার একজন এবং শ্রীমঙ্গলের একজন। রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ২ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ২৪ জন।
দেশে করোনাভাইরাসের আপডেট:
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ হাজার ৮৩০ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও ৫০ জন।
শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৩৯ টি। দেশে একদিনে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।
গত একদিনে আরও ২ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন দাঁড়িয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















