কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০৯:৫৭, ৩ এপ্রিল ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে এল. রাজকুমার সিংহের সভাপতিত্বে ও আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন।
আলোচনায় অংশ নেন কবি ও গবেষক এ, কে, শেরাম, মণিপুরী লোক গবেষক হামোম তনুবাবু, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, কবি সনাতন হামোম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শাব্বির এলাহী, সংস্কৃতি কর্মী ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।
এর আগে সকালে মণিপুরী শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরষ্কার, কৃতি ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























