ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৭, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১১:১৮, ৩ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে দুপুরে চালু হবে গ্যাস সরবরাহ

সাময়িকভাবে মৌলভীবাজারে গ্যাস সরবরাহ বন্ধ শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার পর থেকে। ১০ ঘন্টা পর পুনরায় গ্যাস চালু হবার কথা থাকলেও মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আরও দেরি হবে।

মৌলভীবাজারের পাশাপাশি এই সেবা বন্ধ থাকবে শ্রীমঙ্গল, মিরপুর, বাহুবল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও এর আশেপাশের এলাকায়ও।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে গ্যাস লাইন চালু হবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়