মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৬, ৩ এপ্রিল ২০২১
১৬ ঘণ্টা পর গ্যাস পেলেন মৌলভীবাজার ও হবিগঞ্জবাসী
ফাইল ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ায় প্রায় ১৬ ঘণ্টা পর মৌলভীবাজার ও হবিগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বেলা ১ টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
যদিও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড থেকে জানানো হয়েছিল শুক্রবার (২ এপ্রিল) রাত ৯ টা থেকে শনিবার (৩ এপ্রিল) সকাল ৭ টার পর্যন্ত গ্যাস সেবা বন্ধ থাকবে।
কিন্তু নির্ধারিত ১০ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও গ্যাস সেবা বিঘ্নিত হওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ জনগণকে। বাসা-বাড়ি ও বিভিন্ন খাবারের হোটেলগুলোতে রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ফলে চাপ বেড়েছিল শুকনো খাবারের দোকানগুলোতে।
উল্লেখ্য, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মিরপুর, বাহুবল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























