নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫০, ৩ এপ্রিল ২০২১
রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারের দ্বিবার্ষিক কমিটি গঠন
ভাইস চেয়ারম্যান মো. আলী হায়দার ও সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আলী হায়দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড. রাধাপদ দেব সজল।
শনিবার (৩ এপ্রিল) মৌলভীবাজার রেডক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে সকল আজীবন সদস্যদের নিয়ে সাধারণ সভা করা হয়। পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে প্রতিটি পদের বিপরীতে একটি করে মনোনয়ন জমা দেওয়া হয়।
যার ফলে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবং ৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির সদস্যরা হলেন শাহীন আহমদ চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মো. মনসুরুল হক, হাসান আহমেদ জাবেদ, আব্দুল আহাদ সজীব এবং মো. আলাল খান।
উল্লেখ্য যে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ অতিদ্রুত বৃদ্ধি পাওয়ায় রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সভার কার্যক্রম সীমিত পরিসরে সম্পন্ন করা হয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























