মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:০৮, ৩ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে
টিকার দ্বিতীয় ডোজের তারিখ সম্পর্কিত ভাইরাল শিডিউলটি ভুয়া
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
চলতি বছরের ফেব্রুয়ারি ৭ তারিখ থেকে সারাদেশের মতো মৌলভীবাজারেও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। ছুটির দিন ব্যতীত সপ্তাহের অন্যান্য দিনে রেজিস্ট্রেশন অনুযায়ী টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ প্রত্যেক উপজেলার নির্ধারিত কেন্দ্রে টিকা নেয়া যাচ্ছে।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি ছবি ভাইরাল হয়েছে। এতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে যারা ৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ জানানো হয়েছে। যদিও সম্পূর্ণ বিষয়টি ভুয়া বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভাইরাল হওয়া ছবি
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া দুটো ছবিই মিথ্যা। হাসপাতাল থেকে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, সদর হাসপাতালে যারাই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের মোবাইলে ম্যাসেজ অথবা হাসপাতাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্বিতীয় ডোজের তারিখ জানানো হবে।
তিনি সবাইকে ছবির দুটোর উপর নির্ভর করে হাসপাতালে গিয়ে ভিড় না জমানোর জন্য অনুরোধ করেছেন।
মৌলভীবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একজন কুলাউড়ার এবং অন্যজন শ্রীমঙ্গলের। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৭ জনে।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, করোনা শনাক্তে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৭ টি। তবে এদিন জেলায় কেউ মারা বা সুস্থ হননি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























