ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৪০, ৩ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অভিযান, ৬২ হাজার টাকা জরিমানা

মাস্ক না পরায় জরিমানা করছেন এক ম্যাজিস্ট্রেট

মাস্ক না পরায় জরিমানা করছেন এক ম্যাজিস্ট্রেট

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এ লক্ষ্য দেশব্যাপী আগামী সোমবার থেকে ৭ দিনের লকডাউন জারি করতে যাচ্ছে সরকার। কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করছেন না, মানছেন না স্বাস্থ্যবিধি। তাই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

শনিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজারের সকল উপজেলায় একযোগে পরিচালনা করা হয় মোবাইল কোর্ট।

স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা  গুনতেই হবে

এসময় মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ২৫১টি মামলায় মোট ৬২ হাজার ৫০ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান এবং জনসচেতনতা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন তারা।

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাশনের এ অভিযান অব্যাহত থাকবে

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার(ভূমি)বৃন্দ  এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।  মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন র‍্যাব-০৯,  শ্রীমঙ্গল ও সকল থানা পুলিশ।

দেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৫৮ জন। এদিন সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন রোগী।

বর্তমানে দেশে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২১৩ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৫৫ জন।

লকডাউন। ফাইল ছবি

আসছে সাত দিনের লকডাউন

সারাদেশে করোনার দ্বিতীয় দফায় আক্রমণ চলছে। আর সংক্রমণের এ হার নিয়ন্ত্রণে আনতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়