ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২৪, ৪ এপ্রিল ২০২১

এক সপ্তাহের লকডাউন: ব্যাংকে মানুষের ভিড়

ব্যাংকে সাধারণ মানুষের দীর্ঘ লাইন

ব্যাংকে সাধারণ মানুষের দীর্ঘ লাইন

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে ব্যাংকে সকল শ্রেণি পেশার মানুষের প্রচন্ড ভিড়। ব্যাংক সচল থাকবে কিনা এ ধরনের কোনো নির্দেশনা এখনো আসেনি বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

সারাদেশে এক সপ্তাহের লকডাউনে আবারও গৃহবন্দি হতে যাচ্ছে মানুষ। অন্যান্য কাজের পাশাপাশি ব্যাংক লেনদেনে ভিড় করছে মানুষ। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লকডাউন ঘোষণা  করা হয়েছে এর ফলে ব্যাংক লেনদেন সচল থাকবে কি না এমন প্রশ্নের প্রেক্ষিতে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে উপচে পড়া ভীড় দেখা  যাচ্ছে।

এই লকডাউনের ফলে কতটুকু কি বন্ধ থাকবে কি সচল থাকবে এ ধরনের সংশয় কাজ করছে মানুষের মধ্যে, ফলে উৎকন্ঠিত মানুষ।

গ্রাম থেকে ব্যাংকে টাকা তুলতে আসা সায়মা আক্তার জানান- কাল (সোমবার) তো গাড়ি চলবে না, এরপর ব্যাংক যদি বন্ধ থাকে এজন্য আজ এসেছি। ১ ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি, আরও অনেকক্ষণ দাঁড়াতে হবে, তারপরও টাকা তুলতে পারবো এটাই যথেষ্ট।

ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী জিল্লুল আহমদ জানান ১ সপ্তাহে লকডাউন কি হবে কে জানে ব্যাংক বন্ধ না খোলা থাকবে এ সংশয় থেকে আজ টাকা তুলে রাখছি। ব্যাংক থেকেও শিওর কিছু বলতে পারছে  না। প্রচন্ড ভীড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।

ব্যাংক কর্মকর্তা নাসরিন ফেরদৌস  জানান- অন্য দিনের তুলনায় আজ ভিড় বেশি,  সামাল দিতে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। বাইরে গ্রাহকদের দাঁড় করিয়ে সিরিয়ালি ঢুকাতে হচ্ছে।

প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হারুনুর রশীদ চৌধুরী জানান- লকডাউনে ব্যাংক খোলা থাকবে কি থাকবে না এ ধরনের কোন নির্দেশনা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পাইনি। তবে ধারণা করছি সব শাখা খোলা না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখা হতে পারে।

এদিকে ব্যাংক গ্রাহকদের সবাই মাস্ক পরিধান করলেও নেই সচেতনতা ও সামাজিক দুরত্ব। ফলে নতুন করে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়