মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৩৬, ৪ এপ্রিল ২০২১
করোনা সতর্কতায় প্রশাসনের উদ্যোগে মাইকিং
আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে সর্বোচ্চ সতর্ক থেকে চলাফেরার আহবান জানিয়ে মাইকিং করা হচ্ছে মৌলভীবাজারের সর্বত্র। এসময় জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার আহবান জানানো হচ্ছে।
রাজনগর উপজেলা প্রশাসনসহ প্রত্যেকটি উপজেলায় এই সতর্কতা মাইকিং করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ঔষধ ক্রয় ব্যতীত বাহিরে বের না হওয়া,খাবার হোটেল বা রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি থাকলেও সেখানে বসে খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা সম্পর্কিত সরকারের নির্দেশনা জনসাধারণকে অবহিত করা হচ্ছে।
লকডাউন তথা করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকওয়ে/অনলাইন) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল জানান লকডাউনে জনসাধারণের চলাচলে নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অধিক জটলা যেনো না হয় এ ব্যাপারে আমরা তৎপর এবং এর পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিত করবো।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























