কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৪০, ৪ এপ্রিল ২০২১
কমলগঞ্জের চা বাগানে জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা
সিলেট বিভাগের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ এপ্রিল) সকাল ১১ টায় ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি এর আয়োজনে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক এ কর্মশালার উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প কুমার কানু। দুই দিনের এই জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় মাধবপুর চা বাগানের ১৫ জন নারী চা শ্রমিক ও ১০ জন কিশোরীসহ মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন।
চা বাগানের নারী চা শ্রমিক ও কিশোরীরা তাদের পরিবারের সুরক্ষা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি প্রয়োজন রয়েছে বলেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে ।
কর্মশালায় অংশগ্রহণ করতে আসা নারী ও কিশোরী দলের সভাপতি রাধিকা যাদব, সদস্য গায়েত্রী ভর, লক্ষী নুনিয়া, সীমা যাদব, নিপা কাহার জানান, এভাবে আমরা আগে কখনও প্রশিক্ষণ পাইনি। এই প্রশিক্ষণের মাধ্যমে পুরুষদের পাশাপাশি আমরাও পরিবার ও সমাজ উন্নয়নে নিজেকে এগিয়ে নিতে পারবো। অন্য বাগানগুলোতেও যেন এরকম প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পাল বলেন, সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১১ টি উপজেলার মোট ২৫ টি চা বাগানের অনগ্রসর নারী চা শ্রমিক ও কিশোরীদের নিয়ে কাজ করছে ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























