ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০১, ৫ এপ্রিল ২০২১

ভয়াবহ করোনা সংক্রমণের দিকে মৌলভীবাজার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দেশে উচ্চ সংক্রমণের ঝুঁকি আছে এমন তালিকায়ও রয়েছে জেলাটি। গত এক মাসে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে সংক্রমনের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এ অবস্থায় দেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে মৌলভীবাজার। 

এ পরিস্থিতিতে সংক্রমণ রোধে জোরে সোরে মাঠে নেমেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, র‍্যাব

এদিকে রোববার (৪ এপ্রিল) মৌলভীবাজারে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬২ টি নমুনা পরীক্ষায় এই ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার ৩১ শতাংশ।

একই দিনে দেশে রেকর্ড ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩০ হাজার ৭২৪ টি। ফলে একদিনে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ। এ থেকে বোঝাই যায় মৌলভীবাজার করোনা সংক্রমণের কোন পর্যায়ে যাচ্ছে।

মৌলভীবাজারে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত বছরের ৫ এপ্রিল। এক বছরে এই জেলার ২ হাজার ৭৬ জন করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২৪ জন। মৌলভীবাজারে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৪ জন।

প্রবাসী অধ্যুষিত এলাকা মৌলভীবাজারে ফেব্রুয়ারির শুরুতে দৈনিক সংক্রমণের হার ছিল ৫ শতাংশের কাছাকাছি । কিন্তু মার্চের শেষে এই হার এসে ঠেকেছে ৩০ শতাংশে।

বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও মানছেন না অনেকেই। করোনার টিকা গ্রহণেও উৎসাহ কমে এসেছে। ফলে জেলায় বাড়ছে করোনা সংক্রমণ।

এদিকে রোববার লকডাউন ঘোষণার সাথে সাথে মৌলভীবাজারের মার্কেট, ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে।

করোনার সংক্রমণ রোধে লকডাউন জারি করেছে সরকার। একই সাথে দিয়েছে ১১ দফা নির্দেশনা। এই নির্দেশনা দেয়ার একটাই উদ্দেশ্য সংক্রমণ রোধ করা। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতায় সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়