ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:২৭, ৫ এপ্রিল ২০২১

এক বছর আগে করোনায় প্রথম মৃত্যু দেখেছিল মৌলভীবাজার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর মাত্র ৬০ দিনে ৬৪ জেলায় ছড়িয়ে পড়ে করোনা। আর প্রবাসী অধ্যুষিত এলাকা মৌলভীবাজারে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয় গত বছরের ৪ এপ্রিল।

২০২০ সালের ৪ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা সাঞ্চু মিয়া (৪৫) মারা যান। তিনি পান-সিগারেট দোকানদার ছিলেন।

পরে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখানে পরীক্ষায় সাঞ্চু মিয়ার সংক্রমণ ধরা পড়ে। এই খবরে স্থানীয় প্রশাসন ওই মৃত ব্যক্তির গ্রাম ও আশপাশের কয়েকটা গ্রামের কিছু অংশকে ‘লকডাউন’ ঘোষণা করে।

সেই থেকে গত এক বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রাণ দিতে হয়েছে ২৪ জনকে। শনাক্তের খাতায় নাম লিখেয়েছেন ২ হাজার ৭৬ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯২৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কম ছিল। কিন্তু গত এক মাসে করোনা শনাক্তের হার তুলনামূলক বেড়ে গেছে।  

শুধু তাই নয় ফেব্রুয়ারির শুরুতে দৈনিক সংক্রমণের হার ছিল ৫ শতাংশের কাছাকাছি । কিন্তু মার্চের শেষে এই হার এসে ঠেকেছে ৩০ শতাংশে।

করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠে রয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও র‍্যাব। স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এখনো অভিযান চালাচ্ছে প্রশাসন। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতায় সংক্রমণ বাড়ছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়