মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪৫, ৬ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে দুই কৃষক পেলেন ৩১ লাখ টাকার কম্বাইন হারভেস্টার মেশিন
কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
মৌলভীবাজারে দ্রুত বোরো ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির ২ টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার উপজেলা পরিষদ চত্বরে দুই কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আফজল মিয়া ও নাজিরাবাদ ইউনিয়নের মুহিত আহমদকে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হারভেস্টার প্রতিটি মেশিনে মূল্য ৩১ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























