ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪২, ৬ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে জনস্বাস্থ্য বার্তা প্রচারে রেড ক্রিসেন্ট

স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে পাঁচ দিন জনস্বাস্থ্য বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি । 

জেলার সাত উপজেলায় একযোগে এই প্রচারনা কার্যক্রম চলবে।

মৌলভীবাজার রেড ক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান কামরুল ইসলাম মুন্না জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল এর দিক নির্দেশনায় যুব ইউনিটের সদস্যরা জনস্বাস্থ্য বার্তা প্রচার করছে।

জরুরি কাজে বাইরে গেলে সঠিক ভাবে মাস্ক ব্যবহার করা,একে অপর হতে ৩ফুট দুরত্ব বজায় রাখা, কাশি শিষ্টাচার মেনে চলা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, জ্বর কাশি হলে নিকটবর্ত্তী চিকিৎসকের পরামর্শ নেয়া,বাজার ঘাট মেলা গণপরিবহন পর্যটন এলাকা এড়িয়ে চলা সহ বিভিন্ন বিষয় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

জেলার বড়লেখা, কুলাউড়া, জুড়ী, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় পাঁচ দিন মাইকিং করে প্রচারনার মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চলবে।

সঠিক তথ্যের জন্য প্রয়োজনে ৩৩৩ অথবা ৯৯৯ অথবা ১৬২৬৩ এই হেল্পলাইনে ফোন যোগাযোগ করার আহবান জানানো হচ্ছে প্রচারনায়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়